ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মধুমতী এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে প্রাণ গেল ১২ বছরের শিশু রিশাদের

রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চলন্ত ট্রেনের ছাদে অবস্থান করার সময় রেলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে রিশাদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি কালীকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিশাদ খুলনা জেলার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে তার বন্ধু ইয়াসিন (১৩)-এর সঙ্গে বিভিন্ন ট্রেন ও রেলস্টেশনে বাদাম-বুট বিক্রি করত। 

রিশাদের সঙ্গে থাকা বন্ধু ইয়াসিন জানায়, বৃহস্পতিবার সকালে বাদাম-বুট সংগ্রহের উদ্দেশ্যে তারা খুলনা থেকে মধুমতী এক্সপ্রেস ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় তারা ট্রেনের ছাদে অবস্থান করছিল। ট্রেনটি কালীকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় রিশাদ সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত জান্নাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে রিশাদ নামে এক শিশুকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

চলন্ত ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করার কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনায় ১২ বছরের শিশুর প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মধুমতী এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে প্রাণ গেল ১২ বছরের শিশু রিশাদের

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x