ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পুলিশের পাহারায় খোলার ১৩ দিনের মাথায় ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ

খুলনা শহরের টুটপাড়া সেন্ট্রাল রোডে এলাকায় চয়নিকা ফার্মেসিছবি: সংগৃহীত

চাঁদার দাবিতে ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের পাহারায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসি। তবে চালুর ১৩ দিনের মাথায় আজ শুক্রবার ফার্মেসিটির সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ফার্মেসিটি।

আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খুলনা শহরের টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জারিফুজ্জামানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জারিফুজ্জামান ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তাঁর পায়ে লাগে।

এর আগে গত ২৮ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি চয়নিকা ফার্মেসিতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা প্রস্তুত না রাখলে ফার্মেসির মালিককে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ফার্মেসিটি বন্ধ করে দেন মালিকপক্ষ।

তবে ১৭ দিন বন্ধ থাকার পর ১৪ নভেম্বর সন্ধ্যায় পুলিশের পাহারায় ফার্মেসিটি আবার চালু করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা জোনের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে চাঁদা দাবি করছে। অনেক সময় তারা সরাসরি চাঁদা দাবি করছে, আবার কখনো প্রতিপক্ষের নাম ব্যবহার করছে। চয়নিকা ফার্মেসির কাছে শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের লোকজন চাঁদা চেয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারাই গুলির ঘটনা ঘটিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ২৭ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৬টি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৪ নভেম্বর এক দিনেই সাতটি এলাকায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই সময়ের মধ্যে গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা প্রথম আলোকে বলেন, ‘পুলিশের যেভাবে তৎপর হওয়ার কথা, যেভাবে হচ্ছে না। অস্ত্র উদ্ধার হচ্ছে কিন্তু খুবই কম। সন্ত্রাসী গোষ্ঠীর বিশাল নেটওয়ার্ক হয়ে গেছে, সেটা আসলে পুলিশ ভাঙতে পারছে না। আর রাজনৈতিক নেতারাও শুধু অন্তঃসারশূন্য কথা বলছেন। কথা বলতে হয় তাই বলছেন। তাঁদের ভূমিকাও জোরালো বলে মনে হয় না।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ঘটনা অনেক ঘটছে এটা সত্য। গুলিগুলো হচ্ছে প্ল্যান করে, মানে টার্গেট শুটিং।’ তিনি বলেন, ‘আসামি গ্রেপ্তার আছে, ১৬৪ ধারায় জবানবন্দি আছে, অস্ত্র উদ্ধার আছে। কিন্তু এরপরও শুটিং (গুলি) থামানো আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তবে এটা নিয়ে আমরা আরও কাজ করছি। যৌথ টহল চলছে।’

বিষয় : আইনশৃঙ্খলা খুলনা খুলনা বিভাগ গুলি চাঁদাবাজি পুলিশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

পুলিশের পাহারায় খোলার ১৩ দিনের মাথায় ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x