ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে লোহাগাড়া এফসির জয়, সেরা গোলরক্ষক সালাহউদ্দিন

পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের উদ্বোধন

‘'মাদক ছেড়ে মাঠে চল’'এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়ায় দ্বিতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে সাড়া জাগানো এ ফুটবল আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর একান্ত প্রেস সচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছাফওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আসহাব উদ্দিন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, চকরিয়া থানার ওসি আরিফুল ইসলাম, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে অংশ নিতে দেশের বিভিন্ন ফুটবল সংগঠনের ৩০টি দল আবেদন করে। পরে লটারির মাধ্যমে ১৬টি দলকে চূড়ান্তভাবে খেলার সুযোগ দেওয়া হয়। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চকরিয়ার এম নাহিয়ান স্পোর্টিং ক্লাব ও লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি। দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা।

প্রথমার্ধের ২৫ মিনিটে এম নাহিয়ান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জাহেদ গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে লোহাগাড়া এফসির বিদেশি খেলোয়াড় পগবা গোল করে দলকে সমতায় ফেরান।

নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। লোহাগাড়া এফসির গোলরক্ষক সালাহউদ্দিন সালু প্রতিপক্ষের দুটি শট আটকে দিয়ে দারুণ নৈপুণ্য দেখান। অন্যদিকে পাঁচটি শট শেষে দুই দল সমতায় থাকায় পুনরায় তিনটি করে শট নেওয়ার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় লোহাগাড়া এফসি ফুটবল একাডেমি।

দুর্দান্ত গোলরক্ষক সালুর পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার পান লোহাগাড়া এফসির গোলরক্ষক সালাহউদ্দিন সালু।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক সহ বিভিন্ন অপকর্ম  থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা সম্ভব হবে মনে করেন তারা ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x