ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ এলাকায় মহেন্দ্র ট্রাকের চাপায় মোছা. সাইফন বিবি (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর আনমাকিন ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফন বিবি মাঠে ছাগল নিয়ে গিয়েছিলেন এবং সেখানে ধান কুড়াচ্ছিলেন। এ সময় আনারুলের একটি মহেন্দ্র ট্রাক পেছনে নেওয়ার সময় তিনি গাড়ির নিচে পড়ে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সাইফন বিবি মুসলিম উদ্দীনের বোন বলে জানা গেছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতামত