ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নান্দাইলে মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র নান্দাইল উপজেলা শাখার সভাপতি মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ জুমআ ও বিকেলে নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব পরিবার এবং মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

​মো. জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম সেলিম ভূঁইয়ার কর্মময় জীবন, সাংবাদিকতা, সামাজিক অবদান এবং মানবাধিকার কর্মকাণ্ডের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী, অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল, বিল্লাহ হোসেন, হুমায়ুন কবির, এবং নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।

​বক্তারা মরহুমের সততা, নিষ্ঠা ও সমাজসেবামূলক কাজের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে নান্দাইলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং মরহুমের স্বজনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে মরহুম সেলিম ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নান্দাইলে মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x