ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন ফিসহ অন্যান্য সরকারি রাজস্ব জমা নেওয়া হবে এ-চালান (অটোমেটেড চালান) পদ্ধতিতে। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এ কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফ-এমএস)-এর আওতায় এ-চালান পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন রাজস্ব ও সেবা ফি অনলাইনে জমা দেওয়া যায়।

ইতোমধ্যে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় এ-চালান পদ্ধতিতে অর্থ জমা নেওয়া হচ্ছে। এ ছাড়া ৩৬টি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমেও চালানের অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংকের সরকারি ট্রেজারি হিসাবের জমা হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোও তাৎক্ষণিকভাবে তাদের অংশের জমার তথ্য দেখতে পারছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোর দলিল নিবন্ধন ফিসহ অন্যান্য রাজস্ব এ-চালান পদ্ধতিতে জমা নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়ন সম্পন্ন হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য দেশের সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট ব্যাংক ব্যবহারকারীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।    আরও পড়ুনআরও পড়ুনএনআইডি সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

এর ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট মানিকগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এ-চালান কার্যক্রম শুরু হয়। পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন জেলার সব সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নতুন এ পদ্ধতি চালুর মাধ্যমে রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়বে। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বিষয় : মানিকগঞ্জ সাব রেজিস্ট্রার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x