ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প



এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

চীনের শেনঝেনে এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়তে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গতকাল সকালে এশিয়া- প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের এক গোলটেবিল বৈঠকে এ ঘটনা ঘটে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সরাসরি সম্প্রচারিত ভিডিওতে ট্রাম্পকে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায়। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করে। পোস্টে বলা হয়, বিশ্ব তাকে নিয়ে হাসছে। তবে ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সম্মেলনের অন্য ভিডিওতে তাকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন। -সিএনএন

বিষয় : এপেক সম্মেলন পড়লেন ট্রাম্প

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

চীনের শেনঝেনে এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়তে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গতকাল সকালে এশিয়া- প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের এক গোলটেবিল বৈঠকে এ ঘটনা ঘটে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সরাসরি সম্প্রচারিত ভিডিওতে ট্রাম্পকে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায়। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করে। পোস্টে বলা হয়, বিশ্ব তাকে নিয়ে হাসছে। তবে ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সম্মেলনের অন্য ভিডিওতে তাকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন। -সিএনএন


দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
এপেক সম্মেলনে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প
0:00 0:00
1.0x