অর্থ সঞ্চয়ের ওপর জোর দিতে বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত যাঁরা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন, তাঁরা যেন আবার দারিদ্র্যের কবলে না পড়েন, তা নিশ্চিত করার জন্য সঞ্চয়কে উৎসাহিত করা অত্যন্ত জরুরি বলেও মনে করেন মোদি।
গতকাল দিল্লিতে ক্যাবিনেট মন্ত্রী এবং সচিবদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে সঞ্চয়ের ওপর গুরুত্ব আরোপ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মানুষ যাতে সঞ্চয় করে, তার প্রচারণা করার পরামর্শও দেন তিনি। তাঁর অভিমত, ‘খাও, পিও, মৌজ করো’ (খাও, দাও ও ফুর্তি করো) এই ধারণায় ভারতীয় সংস্কৃতি বিশ্বাসী নয়।
মতামত