মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিকল্পনার তালিকা অনুযায়ী, প্রথম ধাপে মুন্সীগঞ্জ সদর, দ্বিতীয় ধাপে গজারিয়া, তৃতীয় ধাপে টংগিবাড়ী ও লৌহজং, চতুর্থ ধাপে শ্রীনগর এবং পঞ্চম ধাপে সিরাজদিখান উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। তৃতীয় ধাপে টংগিবাড়ী উপজেলার ১২টি এবং লৌহজং উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া চতুর্থ ধাপে শ্রীনগর উপজেলার ১৪টি এবং পঞ্চম ধাপে সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে জেলার ছয়টি উপজেলায় ৬৭টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪টি করে ইউনিয়ন পরিষদ রয়েছে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায়। অন্যদিকে সবচেয়ে কম ৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে গজারিয়া উপজেলায়।
মোহাম্মদ মনির হোসেন উপসচিব নির্বাচন পরিচালনা- ২ অধিশাখা এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
মতামত