ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দরে বিক্রি

নওগাঁর নিয়ামতপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে মোবাইল কোর্টের বিচারক। এ ঘটনায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার খড়িবাড়ি বাজারে ওই চারটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ৫২ লাখ টাকা মূল্যের ৫ হাজার বস্তা সার জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

অভিযানে উপজেলার আঘোর বাজারে মেসার্স আলামিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খড়িবাড়ী বাজারে মেসার্স সিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূরে আলম সিদ্দক হোসেনের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। এ ছাড়াও সাদাপুর খড়িবাড়ী বাজারে মেসার্স বুলবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. বুলবুল আহম্মেদের প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়। 

মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, জব্দকৃত সার বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

বিষয় : সার বিক্রি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দরে বিক্রি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x