ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ সদর মডেল থানার কালিতলা পুলিশ ফাঁড়ির সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন

নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ অবস্থা থেকে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপে কার্যক্রম পরিচালনার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় ফিতা কেটে নবসংস্কারকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদ, নওগাঁর প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নওগাঁ জেলা পরিষদের সহযোগিতায় পুলিশ ফাঁড়িটির সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে সংস্কার ও আধুনিকায়নের ফলে কালিতলা পুলিশ ফাঁড়ির অবকাঠামোগত পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সহজে, দ্রুত ও কার্যকরভাবে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নওগাঁ সদর মডেল থানার কালিতলা পুলিশ ফাঁড়ির সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x