ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলপূর্বক শোডাউন নন্দীগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নন্দীগ্রামের মোড়ে জড়ো হন। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি সন্ত্রাসী কার্যক্রম কোনভাবেই সহ্য করা হবে না। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড বিএনপি কঠোরভাবে প্রতিহত করবে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চুসহ কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিষয় : নাশকতা সন্ত্রাস বিএনপির বিক্ষোভ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলপূর্বক শোডাউন নন্দীগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নন্দীগ্রামের মোড়ে জড়ো হন। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি সন্ত্রাসী কার্যক্রম কোনভাবেই সহ্য করা হবে না। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড বিএনপি কঠোরভাবে প্রতিহত করবে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চুসহ কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x