ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় নাশকতা প্রতিরোধে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । 

 দলীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মিছিলটি উখিয়া সদর বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে  ফলিয়াপাড়া রাস্তার মাথা প্রদক্ষিণ করে।

  পরে উখিয়া স্টেশন জামে মসজিদের পূর্ব পাশে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।  

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, “দেশের মানুষ এখন শান্তিতে আছে, আপনারাও শান্তিতে আছেন। আপনারা কে কোথায় আছেন এবং কোথায় ব্যবসা করেন, সবই আমাদের জানা। সুতরাং আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের পথ থেকে বেরিয়ে আসুন। তা না হলে সাধারণ মানুষ যখন ক্ষুব্ধ হয়ে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটে পাল্টা আঘাত হানবে, তখন আমরা কিন্তু আপনাদের পাশে থাকব না।”

উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ লকডাউনের নামে যে জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যকর কার্যক্রম চালানোর চেষ্টা করছে, তা আমরা শক্ত হাতে প্রতিহত করব।” এ সময় তিনি দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ঘোষণা দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য চলাকালীন সময়ে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি (লাইভে) যুক্ত হয়ে সমাবেশের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী লাইভের মাধ্যমে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দকে স্বাগত জানান।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ আগামীকালের দলীয় কর্মসূচি ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবদলের সভাপতি সাইফুল সিকদার, ছাত্রদলের সভাপতি রিদওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক রিয়াদ, যুবনেতা জামাল মাহমুদ চৌধুরী, সাদমান জামিন চৌধুরী, মনির আহমেদ, হলদিয়াপালং উত্তর বিএনপির সভাপতি সাইফুল সিকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

উখিয়ায় নাশকতা প্রতিরোধে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x