ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নানা আয়োজনে চবিতে হীরক জয়ন্তী উদযাপন

নানা আয়োজনে চবিতে হীরক জয়ন্তী উদযাপন

৬০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদযাপিত হয়েছে হীরক জয়ন্তী। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন চার হাজার ৬৭১ জন সাবেক শিক্ষার্থী।

বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী আনন্দ র‍্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। র‍্যালিটি শহীদ মিনার চত্বর থেকে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা হয়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগাতে পারি, তা নিয়ে ভাবতে হবে। এটিকে আরও কীভাবে উন্নত করা যায়, তা আলোচনার বিষয়।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্তকরণ, গবেষণা, কৃষি, সমুদ্র, টেকনিক্যাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেসব বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণার পরিধি ও কার্যক্রম বাড়াতে হবে। দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প খাত ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অতীতের পাশাপাশি বিগত দুই দশকে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষক আকর্ষণে ব্যর্থতার মতো কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তবে গত আট মাসে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আন্তর্জাতিক অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন এবং ১২৫টি কর্পোরেট কোম্পানির সাথে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ চালু করেছি।’

বিষয় : নানা আয়োজন চবি হীরক জয়ন্তী উদযাপন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নানা আয়োজনে চবিতে হীরক জয়ন্তী উদযাপন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
নানা আয়োজনে চবিতে হীরক জয়ন্তী উদযাপন
0:00 0:00
1.0x