ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর গভীর রাতে চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা চেয়ার টেবিল সহ ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ১৮ নভেম্বর সন্ধ্যায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করে বারহাট্টা উপজেলা বিএনপি।মিছিলের পর গভীর রাতে চিরাম ইউনিয়নের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূল বিএনপির।

বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ বলেন,রাতের আঁধারে ফ্যাসিস্টরা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টদের আগুন সন্ত্রাসকে প্রতিহত করব।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন রাত তিনটার দিকে দূর্বৃত্তদের দ্বারা চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।কে বা  কারা আগুন দিয়েছে সেটা শনাক্তের চেষ্টা চলছে।বিষয়টির আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x