নাশকতাসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফার নেতৃত্বে একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএস-এর ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যান।
মতামত