ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

একই থানায় দ্বিতীয়বার ওসি, জানেন না রংপুর রেঞ্জের ডিআইজি

লটারিতে বদলি হওয়ার প্রায় ১১ মাস পর আবারও একই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. সরোয়ার আলম খান। ঠাকুরগাঁও সদর থানায় তাঁর দ্বিতীয়বার পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, পুলিশের ওসি পদায়নের ২২ দফা নীতিমালায় একই থানায় কোনো কর্মকর্তাকে দ্বিতীয়বার ওসি হিসেবে পদায়ন না করার নির্দেশনা রয়েছে। তবে এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ। 

জানা গেছে, ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথমবার ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন সরোয়ার আলম খান। প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে তাঁকে গাইবান্ধার পলাশবাড়ী থানায় বদলি করা হয়। সেখানে দায়িত্ব পালনের পর গত ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন তিনি। অর্থাৎ প্রায় ১১ মাসের ব্যবধানে একই থানায় দ্বিতীয়বার দায়িত্ব নিলেন এই কর্মকর্তা।পুলিশ সদর দপ্তর ২০২৫ সালের ৩ জুলাই থানার ওসি পদায়নে ২২ দফা নীতিমালা জারি করে। ওই নীতিমালায় ওসি পদে পদায়নের যোগ্যতা, অযোগ্যতা, বদলি ও দায়িত্বকালের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এর অন্যতম শর্ত হলো, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাঁকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন করা যাবে না। 

এ ছাড়া একজন কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালনের পর আর ওসি পদে পদায়নের জন্য বিবেচিত হবেন না। নীতিমালায় ওসি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর অন্যত্র বদলির বিষয়টিও উল্লেখ রয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মো. সরোয়ার আলম খান বর্তমানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তাঁর সর্বশেষ যোগদানের তারিখ ১৪ নভেম্বর ২০২৬ উল্লেখ করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বন্ধু ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেহেতু ওসি সরোয়ার আলম খান আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব পালন করেছেন, তাই তাঁকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন না করাই সমীচীন ছিল। দেশে পুলিশের কর্মকর্তার সংকট নেই যে একজন কর্মকর্তাকে আগের কর্মস্থলেই আবার ফিরিয়ে আনতে হবে। একই থানায় দ্বিতীয়বার পদায়নের ক্ষেত্রে নীতিমালার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন বলে আশা করেন তিনি।

সদর থানার নবনিযুক্ত ওসি সরোয়ার আলম খান বলেন, তিনি এর আগে প্রায় সাত মাসের মতো দায়িত্ব পালন করেছেন। তবে পুনরায় একই থানায় যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান বলেন, নীতিমালা সম্পর্কে তাঁর জানা নেই। তাঁরা পদায়ন করেননি। ঊর্ধ্বতন কর্মকর্তারা ওপর থেকে নির্ধারণ করেছেন এবং সেখান থেকেই আদেশ হয়েছে। এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটিতে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, যাঁরা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তাঁরাই এসব বিষয় দেখভাল করেন। এ বিষয়ে পুলিশ সুপার ভালো বলতে পারবেন।

এদিকে ঠাকুরগাঁও সদর থানায় সরোয়ার আলম খানের পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। মুঠোফোনে তিনি বলেন, ‘ওই থানার ওসি তো শাহজাহান আলী। সরোয়ার আলম খানের যোগদানের বিষয়টি আমার জানা নেই। আমি জানি না।’

পুলিশের ওসি পদায়নের ২২ দফা নীতিমালা সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান। 

এ অবস্থায় একই থানায় দ্বিতীয়বার ওসি হিসেবে সরোয়ার আলম খানের পদায়ন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

একই থানায় দ্বিতীয়বার ওসি, জানেন না রংপুর রেঞ্জের ডিআইজি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x