ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

আজ বুধবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, সহ-প্রচার সম্পাদক অনিক ফেরদৌস।  

এছাড়াও জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের গণতন্ত্রকামী ও সচেতন জনগণ এই ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না। 

বক্তারা অবিলম্বে এই সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x