চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের নিয়ে আগামীকাল ১৮ই নভেম্বর, বুধবার বিকাল ৩টায় পটিয়া পৌরসবাস্হ বিএনপি কার্যালয়ে এক যৌথ জরুরী সভা আহবান করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য নাশকতা মূলক কর্মকাণ্ড রাজপথে থেকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার জন্য এবং প্রতিহত করার জন্য উপজেলা ও পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যৌথ প্রস্তুতি সভায় যথাযথ সময়ে উপস্থিত থাকার জন্য পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ খোরশেদ আলম ও পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মুহাম্মদ আবু তাহের অনুরোধ করেছেন।
মতামত