কুমিল্লার চৌদ্দগ্রামে ‘কৃষিই সমৃদ্ধি’-এই শ্লোগানকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ যুবায়ের আহমদ। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, উপজেলা কৃষকদল সভাপতি মোঃ শাহ আলম, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, জাফর ইকবাল লিটন, উজিরপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, কৃষক জয়নাল আবেদীন, আলি আহমেদ প্রমুখ। পর্যায়ক্রমে উপজেলার ১৮০০ কৃষকের মাঝে এই প্রণোদনা দেয়া হবে।
মতামত