ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় বন বিভাগের অভিযানে মাটি ভর্তি ডাম্পার জব্দ পালালেন পাহাড়খেকো শাহাবুদ্দিন।

উখিয়ার পালংখালীতে  বন বিভাগের  অভিযানে পাহাড় কেটে মাটি পাচারের কাজে ব্যবহৃত মাটিভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।

   ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ৩টার দিকে উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বনবিটের ওমর আলী ঘোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আব্দুল কাইয়ুম, মুহিব ইলিয়াস, আলীসহ একদল বনকর্মী অংশ নেন।

 বন বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকার চিহ্নিত পাহাড়খেকো হিসেবে অভিযুক্ত শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করে সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। পরিবেশ বিধ্বংসী   কর্মকাণ্ড চালিয়ে গেলেও শেষ পর্যন্ত বন বিভাগের অভিযানে মাটিভর্তি ডাম্পার গাড়িটি জব্দ করা হয়।

অভিযুক্ত, শাহাবুদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।      

 উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান মাটিভর্তি ডাম্পার গাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সরকারি বনভূমি ও পাহাড় রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উখিয়ায় বন বিভাগের অভিযানে মাটি ভর্তি ডাম্পার জব্দ পালালেন পাহাড়খেকো শাহাবুদ্দিন।

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x