ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভুয়া ডিগ্রিতে চিকিৎসা, চাঁদপুরের চাঁদখার বাজারে জরিমানা

চাঁদপুরের চাঁদখার বাজারে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা প্রদান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণ এবং মূল্য তালিকা না রাখার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার চাঁদখার বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা প্রদান করায় মাতৃ মেডিকেল হল মালিক শুধাংশু চন্দ্র শর্মাকে ১০ হাজার টাকা, রাম কৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, কে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং পচা-বাসি খাবার ধ্বংস করা হয়। এ ছাড়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বিষয় : চিকিৎসা ভুয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভুয়া ডিগ্রিতে চিকিৎসা, চাঁদপুরের চাঁদখার বাজারে জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x