ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চট্টগ্রামে নকশার ব্যত্যয়, চার ভবন ও ছয় দোকান সিলগালা

চট্টগ্রামে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও নকশাবহির্ভূত স্থাপনা তৈরির দায়ে চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ ছাড়া তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে।

সোমবার সিডিএর অথরাইজড-২-এর আওতাধীন বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর বিশেষ মহানগর হাকিম ও যুগ্ম জেলা ও দায়রা জজ হামীমুন তানজীন। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা-২ তানজিব হোসেন।

অভিযানে নগরের পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার ১০টি ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শনে অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে বর্ধিত অংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়।

ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি দোকান সিলগালা করা হয়। অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। ভবনগুলোর অবশিষ্ট অননুমোদিত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের শর্তে মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়।

সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অপরিকল্পিত ভবন নির্মাণ রোধে সিডিএর নজরদারি অব্যাহত রয়েছে। অনুমোদিত নকশার বাইরে গিয়ে যারা ভবন নির্মাণ করেছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নগরবাসীকে নিরাপদ আবাসন ও সুশৃঙ্খল নগর উপহার দিতে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

বিষয় : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিলগালা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নকশার ব্যত্যয়, চার ভবন ও ছয় দোকান সিলগালা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x