ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের জাহানগীরের ছেলে মো. আমির হামজা (৫), মান্নানের স্ত্রী মোছা. কাজল রেখা (৪৪), মস্তাফিজুরের স্ত্রী মোছা. জান্নাতুন (৩২), নারায়ণের ছেলে শ্রী তপন (৪০) এবং সেলিম মণ্ডলের স্ত্রী মোছা. রোজিনা (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে এবং একে একে পাঁচজনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধে র‍্যাবিস ভ্যাকসিন ও র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) প্রয়োগ করা হয়।

অবস্থার গুরুত্ব বিবেচনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে জান্নাতুন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র‍্যাবিস ভ্যাকসিন ও আরআইজি দেওয়া হয়েছে। তবে এ ধরনের কামড় থেকে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি (ইনফেকশাস ডিজিজ) ওয়ার্ডে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x