গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্যম কুমেৎপুরে অবস্থিত এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজ এর ময়দা উৎপাদন কার্যক্রমের পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান মোঃ জুলফিকার রহমান। পরিবেশ ছাড়পত্র লাইসেন্স ছাড়া তিনি সুইচ টিপে ময়দা উৎপাদনের মেশিনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ সোহেল রানা আকন্দ (শাহজাহান), এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মোঃ ওবায়দুল হক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নেয়া ব্যক্তি ও স্থানীয় সমাজসেবক মোঃ আব্দুর রশিদ মন্ডল, মৌলভী রুহুল আমিন, স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক নাজমুল হোসেন, ও উক্ত এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজের মালিকের মামা ও বিশিষ্ট ব্যক্তিত্ব গাইবান্ধা আদর্শ কলেজের রসায়ন বিভাগের সাবেক ডেমোনেষ্টর মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
মতামত