দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ ফয়সাল হোসেনের দিগ নির্দেশনায় জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্ণেল মোঃ লতিফুল বারীর দিগ নির্দেশনায় গত এক মাসে জয়পুরহাট, পাঁচবিবি, হিলি ও বিরামপুর সিমান্ত এলাকায় সাঁড়াশী অভিযান চালিয়ে ৮ কোটি ৮৮ লাখ ১৩টাকা মুল্যের ভারতীয় চোরাচালান মালামাল মাদকদ্রব্য, কসমেটিক্স, বাংলাদেশী যৌন উত্তেযক সিরাপ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালাম মালামাল উদ্ধার করেন।এবং ১৭ জন আসামীকে গ্রেফতার করেন।
১৪ নভেম্বর ২০২৬ তারিখে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর ২০২৬ হতে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত জয়পুরহাট ও দিনাজপুর জেলার সীমান্তবর্তী এবং দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
মাসব্যাপী পরিচালিত এসব অভিযানে উদ্ধারকৃত উল্লেখযোগ্য মালামাল ও মাদকের মধ্যে রয়েছে:
বিদেশি কয়েন: ২,৪৪২ টি,ইয়াবা ট্যাবলেট: ৪৫৬ পিস,ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৮,৫৫১ পিস
এ্যাম্পল ইঞ্জেকশন: ৩৬২ পিস,যৌন উত্তেজক সিরাপ: ৩১২ বোতল,অন্যান্য মাদকদ্রব্য সিরাপ: ১৭৩ বোতল,প্রত্নতাত্ত্বিক নিদর্শন (বেলে/কষ্টি পাথর): ০৬ টি (মোট ওজন: ৩৮৯ কেজি ৮০০ গ্রাম)
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্ট কর্লেন মোঃ লতিফুল বারী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।
মতামত