ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ক্রেডিট কার্ড প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, সাতটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যেপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. ফয়জুল ইসলাম (৪৪) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নওগাঁ শাখার একজন প্রিন্সিপাল অফিসার। অভিযুক্ত শহিদুল ইসলাম রিপন ওই ব্যাংকের একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন। তার চলতি হিসাবের বিপরীতে ২০১৫ সালে ব্যাংক থেকে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়। 

অভিযোগ রয়েছে, ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি পূবালী ব্যাংক পিএলসির এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের পাঁচটি হিসাবসহ একাধিক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। প্রথম দিকে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করা হয়, যা কার্ডের অনুমোদিত সীমার বেশি ছিল।এভাবে ২০২৫ সালের জুন মাস থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে সর্বমোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান এবং ডিবি পুলিশের ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করেন।

পুলিশের বিশেষ দলটি একটানা ৩৬ ঘণ্টা বগুড়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম রিপন ও তদন্তে পাওয়া তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করা হয়।   

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতরে একটি ব্যাগে রাখা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি ব্যাংকের চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করার তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের একটি অংশ দিয়ে বগুড়ায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি কেনা হয়েছে। এ ছাড়া তারা বিলাসবহুল জীবনযাপন করতেন বলে তদন্তে উঠে এসেছে।     

এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং আত্মসাৎ করা বাকি অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x