নওগাঁর বদলগাছী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বদলগাছী থানা পুলিশ। এ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ নিয়মিত অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত