ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা

রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের তাৎক্ষণিক হস্তক্ষেপে এক কিশোরী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলো। গতকাল বৃহস্পতিবার রাতে (১২ নভেম্বর) উপজেলার তারাপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তারাপুর ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অপ্রাপ্তবয়সের এক মেয়ের বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন।

অভিযান চলাকালে কনের জন্মসনদ ও বয়স প্রমাণের কাগজপত্র যাচাই-বাছাই করে বিয়ের নির্ধারিত বয়স পূর্ণ না হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে এসি ল্যান্ডের উপস্থিতিতে বাল্যবিবাহের কুফল ও আইনগত শাস্তির বিষয়ে পরিবারের সদস্যদের বোঝানো হয়। এ সময় সংশ্লিষ্ট অভিভাবকরা নিজেদের ভুল বুঝতে পারেন এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ভবিষ্যতে আর কখনো বাল্যবিবাহ দেবেন না মর্মে লিখিত অঙ্গীকার (মুচলেকা) প্রদান করেন।

অভিযান শেষে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এটি নির্মূল করতে কেবল প্রশাসনিক অভিযানই যথেষ্ট নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।

জনস্বার্থে এবং একটি বাল্যবিবাহমুক্ত, সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে পুঠিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x