ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দেশের অবৈধ সব ইটভাটা বন্ধকরে প্রতিবেদন দাখিলের নির্দেশ

কক্সবাজারের রামুর জোয়ারিয়ারনালা এলাকার একটি অবৈধ ইটভাটা। সম্প্রতি তোলাছবি: প্রথম আলো

দেশের অবৈধ সব ইটভাটা বন্ধ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আবেদনকারীপক্ষ জানায়, সারা দেশে লাইসেন্সহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পরবর্তীকালে ২০২৪ সালের ৪ মার্চ ও ২৮ নভেম্বর এবং গত বছরের ২৫ ফেব্রুয়ারি দেওয়া আদেশেও অবৈধ ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

তবে অবৈধ ইটভাটার কার্যক্রম শুরুর পাঁয়তারা চলছে—এমন তথ্য পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে গত সপ্তাহে সম্পূরক একটি আবেদন দাখিল করা হয়। এতে অবৈধ ইটভাটা অপসারণ–সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন আদালতে দাখিলের প্রার্থনা জানানো হয়।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, সঙ্গে ছিলেন আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী ও সঞ্জয় মণ্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ। ইটভাটার মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী।

আদালত আবেদন মঞ্জুর করেছেন বলে জানান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, দেশের অবৈধ সব ইটভাটা বন্ধে ইতিপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৪ ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : পরিবেশ দূষণ হাইকোর্ট অবৈধ ইটভাটা পরিবেশ অধিদপ্তর পরিবেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দেশের অবৈধ সব ইটভাটা বন্ধকরে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x