ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের অপরাধে রশিদ আহমেদ (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

 পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

এপিবিএন সূত্রে জানা যায়, নয়াপাড়া নিবন্ধিত এপিবিএন ক্যাম্পের একটি দিবাকালীন মোবাইল টহল দল ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে সি-ব্লকে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়।

 পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

পরে আটক ব্যক্তিকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান (উপসচিব) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত রশিদ আহমেদ (২৩) নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ৮৪৯/৫ নম্বর শেডের বাসিন্দা। তার পিতার নাম মো. ইউনুছ এবং মাতার নাম সামুদা বেগম।

পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামিকে আইনগত প্রক্রিয়া অনুসরণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মাদকসেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x