ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

নওগাঁর মান্দা উপজেলার ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু সাময়িক বরখাস্তের মাত্র ৯ দিনের মাথায় হাইকোর্টের আদেশে স্বপদে বহাল হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারা অনুযায়ী, কেন তাঁকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছিল। 

তবে চেয়ারম্যানের অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ জারির একই দিনেই নিয়মবহির্ভূতভাবে একই আইনের ৩৪(১) ধারায় তাঁকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।  

এ বিষয়ে স্বপদে বহাল হওয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু বলেন, “একটি প্রভাবশালী মহল ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গত ১ নভেম্বর আমাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। একই সময়ে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনও জারি করা হয়। পরে আমি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। আদালতের ৯ নভেম্বরের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছি। বর্তমানে স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x