ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে ৮ সংস্থার সমন্বয়ে ১৬ এপিবিএনের বিশেষ অভিযান, গ্রেফতার ৫ কারাদণ্ড ১ জনের

কক্সবাজারের টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে আটটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় পরিচালিত এ অভিযানে একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের মোট ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার ২০২৫ সালের ২৫ এপ্রিলের ৬৯ নম্বর মামলার দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ কামাল হোসেন (৩২)-কে গ্রেফতার করা হয়।তিনি শালবাগান ক্যাম্প-২৬-এর ই/২ ব্লকের বাসিন্দা।

অন্যদিকে, ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা জবরদখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় জারি করা সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে দণ্ডবিধির ১৮৮ ধারায় বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ক্যাম্প-২৫-এর কেফায়েত উল্লাহ (৩০), ক্যাম্প-২৬-এর আনিস খান (২২), নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের কেফায়েত উল্লাহ (১৯) এবং ক্যাম্প-২৬-এর আকাইদুল মোস্তফা (২০)। 

তাঁদের যথাক্রমে তিন মাস, দুই মাস, এক মাস ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ক্যাম্প-২৪ এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামে আরও একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে ৮ সংস্থার সমন্বয়ে ১৬ এপিবিএনের বিশেষ অভিযান, গ্রেফতার ৫ কারাদণ্ড ১ জনের

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x