জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাউসী পঞ্চপীর এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকায় মাদক সেবন ও বিক্রির বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় সরিষাবাড়ী পৌর সভার পঞ্চপীর বাজারে ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল বারী মিলেটারি, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা, জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সুরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুজন সর্দার এবং সাংগঠনিক সম্পাদক রিপন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।
মতামত