ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, ২ পিস্তল ও গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

 গোপন তথ্যের ভিত্তিতে এইচ ব্লকে ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি—যার মধ্যে ৭.৬৫ বোরের পিস্তলের তিন রাউন্ড এবং একনলা বন্দুকের এক রাউন্ড গুলি রয়েছে।

 এছাড়া একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি সবুজ রঙের হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি পুরোনো ভারতীয় ১০ রুপির নোট, সিমবিহীন আটটি খালি সিম কার্ডের কাভার, দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুটি ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো বুট উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে বসতঘরে কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত সব আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, ২ পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x