দিনাজপুরের বিরলে ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। “করবো সমবায়, গড়বো দেশ” সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে এবার এ উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমীন সুলতানা।
সহকারী সমবায় অফিসার শাহিন হাওলাদার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, উপজেলা আইসিটি অফিসার জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও বিরল উপজেলা হাঁস মুরগী পশু পালন সমবায় সমিতি লিঃ এর আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলীয়া, সদস্য সচিব যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আইবুর রহমান, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, ধর্মপুর সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান দুলাল চন্দ্র, পূণর্ভবা পানি নিয়ন্ত্রণ কেন্দ্র মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মহসীন আলী প্রমূখ। আলোচনা সভা শেষে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
মতামত