ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বোর্ডের নিষেধাজ্ঞার পরও রাণীশংকৈল ডিগ্রি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, বিপাকে শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায় না করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বোর্ডের এমন নির্দেশনার মধ্যেই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজটিতে এক বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে ১ হাজার টাকা এবং দুই বিষয়ে ১ হাজার ২৫০ টাকা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ফি বাবদ আরও ৫০ টাকা আদায় করা হচ্ছে।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির স্পষ্ট নির্দেশনা থাকার পরও কেন অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে? কলেজ কর্তৃপক্ষ কোন খাতে কত টাকা নিচ্ছে এবং এসব ফি আদায়ের অনুমোদন রয়েছে কি না, তা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

শিক্ষার্থীরা আরও বলেন, পরীক্ষার ফরম পূরণ এমনিতেই তাঁদের জন্য আর্থিক চাপের বিষয়। এর মধ্যে অতিরিক্ত অর্থ আদায় করা হলে অনেক শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়।

আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এখন সচেতন মহলের প্রশ্ন—বোর্ডের নির্দেশনা কি রাণীশংকৈল ডিগ্রি কলেজের ক্ষেত্রে কার্যকর নয়?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বোর্ডের নিষেধাজ্ঞার পরও রাণীশংকৈল ডিগ্রি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, বিপাকে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x