ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মদনে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সমবায় সহকারী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির উপজেলা ভাইস প্রেসিডেন্ট ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান এবং তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যবসায়ী মাওলানা সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় সমিতির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মদনে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x