ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শনিবার জেলা বিএনপি ও জেলা প্রশাসনের পৃথক কর্মসূচিতে নেতাকর্মী, সাধারণ মানুষ এবং প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো শহর। 

বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অন্যদিকে, জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমীন এমপি বলেন, “একটি গোষ্ঠী বা একটি দল এই দিনটিকে মেনে নিতে পারে না।” তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে ৭ নভেম্বরের চেতনার গুরুত্ব অপরিসীম। চক্রান্তকারীরা ইতিহাস মুছে ফেলতে চাইলেও দেশের সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী শক্তি তা কখনো হতে দেবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীর সঞ্চালনায় বা সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

জেলা বিএনপির র‍্যালি ও আলোচনা সভায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x