৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ জনাব মোঃ ইদ্রিস মিয়ার সোস্যাল মিডিয়া "ফেইজবুকে" একটি পোষ্ট করেছেন যেটা এলাকায় ব্যপক আলোচনার সৃষ্টি করেছে।
তার পোষ্টটি আপনাদের জানার সুবিধার্থে হুবহুব তুলে ধরা হলোঃ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিন্দাবাদ!
সিপাহী-জনতার ঐক্য ও ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হলো এই দিনটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কুমিল্লার মাটি ও মানুষের রাজনীতি বনাম লোটাস কামালের ভোট চুরি, পরিবারতন্ত্র ও পলায়নের ১৭ বছরের ভয়ংকর চিত্র!
রাজনীতি মানে জনগণের সেবা নয়, বরং ক্ষমতাকে কুক্ষিগত করে নিজের আখের গুছিয়ে নেওয়া—এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ বিগত ১৭ বছরের লোটাস কামালের অপশাসন। কুমিল্লার মাটির প্রবাদপুরুষ, বীর মুক্তিযোদ্ধা ও আজীবন গণমানুষের নেতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর গণমুখী রাজনীতির বিপরীতে লোটাস কামাল কায়েম করেছিলেন একচ্ছত্র ত্রাসের রামরাজত্ব অধ্যক্ষ আবুল কালাম মজুমদার ও মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক ইতিহাস: মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ১৯৭৩ সালে কুমিল্লা-১৮ এবং ১৯৮৬ সালে কুমিল্লা-৯ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ও সংসদে তাঁর ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর এবং লালমাই ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে গেছেন। অন্যদিকে, জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সংগঠকের ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত হয়ে ১৯৮৮ ও ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাবেক কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনেও এই প্রবীণ নেতারা রাজপথে ও জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। অধ্যক্ষ কালাম মজুমদারের প্রয়াণ ও লোটাস কামালের উত্থান: কুমিল্লার আপামর মানুষের প্রিয় নেতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার ১৯৯৪ সালের ৩১ অক্টোবর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর এই অকাল প্রয়াণের পর তাঁর দলীয় ও সামাজিক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লোটাস কামাল রাজনীতিতে প্রবেশ করেন এবং ১৯৯৬ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন।
ওয়ান-ইলেভেন ও লালমাই উপজেলা বিলুপ্তির রিট: ২০০১ সালের নির্বাচনে জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী জাতীয় পার্টি থেকে এসে বিএনপির টিকিটে সাবেক কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ওয়ান-ইলেভেনের সময় (ফখরুদ্দিন-মইনুদ্দিন সরকারের আমলে) লোটাস কামালের প্ররোচনা ও চক্রান্তে সাবেক কুমিল্লা-৯ আসনকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করা হয়। বাগমারা উত্তর ইউনিয়নের পক্ষ থেকে কুমিল্লা ও সদর দক্ষিণ থেকে এই জনপদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি নিজে সোচ্চার হয়েছিলাম এবং লালমাই উপজেলা বিলুপ্ত করার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেছিলাম। তৎকালীন সময় থেকে আজ পর্যন্ত লোটাস কামালের এই চক্রান্ত ও জালিয়াতির বিরুদ্ধে আমরা আইনগত ও রাজপথের লড়াই চালিয়ে যাচ্ছি।
আমার ওপর লোটাস কামালের বর্বরোচিত নির্যাতন ও মিথ্যা মামলা: ২০০৯ সালে লোটাস কামাল বিতর্কিতভাবে নির্বাচিত হওয়ার তিন মাস পর, এলাকার সীমানা পুনর্নির্ধারণ ও প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিবাদ করায় বাগমারা উত্তর ইউনিয়নের মৌলভী হাটখোলা থেকে আমাকে প্রকাশ্যেই অপহরণ করা হয়। আমাকে নন্দীবাড়ি দ্বীপের মাঝে হত্যা বা নিখোঁজ করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল; কিন্তু তৎকালীন সদর দক্ষিণ মডেল থানা পুলিশের তৎপরতায় আমি প্রাণে রক্ষা পাই। এরপরও তাঁর প্রতিহিংসা থামেনি; ২০১২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কুমিল্লা টাউন হলের জনসভাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের মিথ্যা মামলা দেওয়া হয়। লোটাস কামালের এই অব্যাহত অত্যাচার ও নির্যাতনের কারণে আমি এলাকায় নিজ বাড়িতে টিকতে পারিনি, বাধ্য হয়ে ঢাকায় আশ্রয় নিতে হয়েছিল।
হাজারো নেতাকর্মীর ক্ষয়ক্ষতি ও লোটাস কামালের পরিবারতন্ত্র: আমার মতো দলের এমন হাজারো নেতাকর্মীর ওপর মিথ্যা মামলা, হামলা ও পুলিশি হয়রানি চালিয়ে লোটাস কামাল এলাকায় এক ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিল। দিনের পর দিন ঘরছাড়া থেকে, ব্যবসা-বাণিজ্য হারিয়ে এবং মিথ্যা মামলার ঘানি টেনে আমাদের নেতাকর্মী ও পরিবারগুলো চরম অর্থনৈতিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছে। অন্যদিকে, লোটাস কামাল হাইকোর্টের রায় নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কালাম মজুমদারের পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার চক্রান্ত করে পুরো পরিবারকে নিয়ে গড়ে তোলে একচ্ছত্র সিন্ডিকেট:
নিজে এমপি থেকে মন্ত্রী হয়েছেন।
তাঁর ভাই গোলাম সরোয়ার হয়েছেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান।
তাঁর ভাতিজা শাহীন হয়েছেন নতুন লালমাই উপজেলা চেয়ারম্যান। তাঁর মেয়ে নাফিসা কামাল বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল 'কুমিল্লা ভিক্টোরিয়ান্স'-এর মাধ্যমে ক্রিকেটেও গড়ে তুলেছিলেন পারিবারিক সাম্রাজ্য।
এমনকি ইউনিয়ন পরিষদের চৌকিদার পর্যন্ত নিজেদের লোক দিয়ে সাজিয়ে এক লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছিল।
পলায়ন ও বর্তমান বাস্তবতা: বিগত ১৭ বছরে লোটাস কামালের পরিবার ও ক্যাডার বাহিনী ছাড়া কুমিল্লার সাধারণ মানুষের ভাগ্যের বিন্দুমাত্র উন্নয়ন হয়নি; দেশবাসীর ভোটাধিকার হরণ করে বিদেশে বাড়ি-গাড়ি করে সম্পদের পাহাড় গড়েছেন। আজ জনগণের ক্ষোভের মুখে সেই ভোট ডাকাত ও প্রতারক লোটাস কামাল সপরিবারে দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন!
মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের পবিত্র রুহের মাগফেরাত কামনা করি। পাশাপাশি, জননেতা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি, যেন তাঁর হাত ধরে কুমিল্লা একটি আধুনিক ও সুন্দর মডেলে রূপান্তরিত হতে পারে। সারা দেশের বিবেকবান মানুষ ও প্রবাসীদের কাছে আমাদের আহ্বান—এই দুর্নীতিবাজ ও পরিবারতন্ত্রের মুখোশ উন্মোচন করতে পোস্টটি শেয়ার করুন এবং জনরোষে পতিত এই প্রতারকদের বিরুদ্ধে সোচ্চার হোন।
ইদ্রিস মিয়া
কোষাধ্যক্ষ, ১ নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি
লালমাই উপজেলা, কুমিল্লা
(সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা, সাবেক সদর দক্ষিণ)
মতামত