ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মামলা নং-১৮৯, সেরেবাংলা নগর থানা পুলিশের হাতে গ্রেফতারের পর জামিনে মুক্ত

পারিবারিক বিরোধ ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের পরোয়ানায় গ্রেফতার নাদিম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দায়ের করা প্রতারণা ও পারিবারিক বিরোধসংক্রান্ত মামলায় আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে নাদিম হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে সেরেবাংলা নগর থানা পুলিশ। গত ২ নভেম্বর ২০২৬ইং তারিখে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ৪ নভেম্বর বৃহস্পতিবার জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পান।

আদালতে দায়ের করা মামলার নথি ও অভিযোগের বিবরণ সূত্রে জানা যায়, মামলার নম্বর ১৮৯। মামলার বাদী মো. গিয়াস উদ্দিন। এতে নাদিম হোসেন (২২), সাদিয়া আফরিন (২২) এবং মোহাম্মদ আবু জাফর (৫২)-কে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের ৮ নভেম্বর পারিবারিকভাবে সাদিয়া আফরিনের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর সংসারের বিভিন্ন প্রয়োজন ও কাজের কথা বলে তার কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়া হলেও ওই অর্থ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া সাদিয়া আফরিনের পূর্বের বৈবাহিক সম্পর্কসহ পারিবারিক বিভিন্ন তথ্য গোপন করার অভিযোগও করেন বাদী। পরবর্তী সময়ে নাদিম হোসেনের সঙ্গে সাদিয়া আফরিনের অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

মামলার নথিতে আরও উল্লেখ রয়েছে, এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। ২০২৬ সালের ১১ মার্চ, ১৭ মে ও ২২ মে তারিখে সংঘটিত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রতারণা, পারিবারিক বিরোধ এবং কন্যাসন্তানকে নিয়ে বিরোধের অভিযোগ তুলে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন বাদী।

পরবর্তীতে আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ২ নভেম্বর সেরেবাংলা নগর থানা পুলিশ নাদিম হোসেনকে গ্রেফতার করে। ৪ নভেম্বর বৃহস্পতিবার  তিনি জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পান।

তবে মামলায় উত্থাপিত অভিযোগগুলো এখনো বিচারাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিদের অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মতামত পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পারিবারিক বিরোধ ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতের পরোয়ানায় গ্রেফতার নাদিম

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x