ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই দিনে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম বন্দিদশা থেকে মুক্ত হয়ে পরবর্তীতে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের আসনে আসেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ৭ নভেম্বরের সবচেয়ে বড় ঐতিহাসিক শিক্ষা হলো সিপাহি ও জনগণের স্বতঃস্ফূর্ত ঐক্য।

সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এর গুরুত্ব এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্য ও সংহতির ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান ত্বহা, গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. রেজওয়ানুর রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. নুরে আলম শাহ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আলতাফুর রহমান ও মো. দাইমুল ইসলাম, প্রভাষক শামীম,মো. নুর ইসলাম,  সিনিয়র শিক্ষক মো. আক্তারুজ্জামান, সহকারী শিক্ষক কামরুন নাহার, রোকসানা ও কামরুল লাইলসহ শিক্ষক কর্মচারী ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x