ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মায়ের কোল থেকে ৮ মাসের শিশুকে কেড়ে আছাড় মারার অভিযোগ, রক্তাক্ত মা, নিরাপত্তাহীনতায় পরিবার

কাকরায় বসতভিটার বিরোধে পৈশাচিকতা !

কাকরায় বসতভিটার বিরোধে পৈশাচিকতা !

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রপার কাকারা এলাকায় বসতভিটার বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তাঁর মাত্র আট মাস বয়সী শিশুসন্তানের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে সজোরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে এবং তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়। একই ঘটনায় শিশুটির মাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে কাকারা ইউনিয়নের প্রপার কাকারা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মরিয়ম খাতুন (৩০) এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন । 

মায়ের কোলও কি নিরাপদ নয় ? 

অভিযোগকারী মরিয়ম খাতুন প্রপার কাকারা এলাকার জফর আলমের স্ত্রী। তাঁর দাবি, স্বামী একজন দরিদ্র দিনমজুর। উত্তরাধিকার সূত্রে শ্বশুরের পাওয়া ১০ শতক বসতভিটার (মৌজা: কাকারা, বিএফ দাগ নম্বর-১০৭০৩) একটি জরাজীর্ণ ঘরে তাঁরা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কিন্তু স্বামীর চাচাতো ভাইদের প্রভাব ও বাধার কারণে বসতভিটার ন্যায্য অংশ এবং চলাচলের উপযুক্ত পথ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে অন্যের জমির ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।

মরিয়মের অভিযোগ, ঘটনার দিন স্বামী বাড়িতে না থাকার সুযোগে আট মাসের শিশুকে কোলে নিয়ে ওই জমির ওপর দিয়ে যাওয়ার সময় তাঁকে বাধা দেওয়া হয়। তিনি কোনো প্রতিবাদ না করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেও প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাঠিসোঁটা, খন্তা ও লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁর বুকের শিশুটিকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সজোরে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকে।

প্রাণভয়ে মরিয়ম নিজ বাড়িতে আশ্রয় নিতে গেলে অভিযুক্তরা সেখানেও প্রবেশ করে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন তিনি । পরে তার স্বামী জানতে পেরে স্থানীয় কয়জনের সহযোগিতায়  আহত অবস্থায় তাঁকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

সালিশের সিদ্ধান্তও উপেক্ষিত, উচ্ছেদের আশঙ্কা !

ভুক্তভোগী পরিবারের দাবি, বসতভিটার সীমানা ও বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে একটি সালিশি রোয়েদাদ দেওয়া হয়েছিল। কিন্তু স্বামীর চাচাতো ভাই নজির আহমেদ (৬০) ও তাঁর ছেলে ইব্রাহিম খলিল ভুট্টু (৩০) সালিশি সিদ্ধান্তে স্বাক্ষর করলেও বাস্তবে নির্ধারিত জায়গা ছেড়ে দেননি বলে অভিযোগ রয়েছে।

মরিয়মের অভিযোগ, তাঁদের বসতভিটা থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে নানাভাবে চাপ সৃষ্টি ও নির্যাতন করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর আগে নজির আহমেদ ও তাঁর ছেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে নামমাত্র মূল্যে বসতভিটাটি তাঁদের কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁর স্বামী তাতে রাজি না হওয়ায় এরপর থেকে তাঁদের ওপর বিভিন্নভাবে হয়রানি ও চাপ প্রয়োগ করা হচ্ছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন- কফিল উদ্দিন (৫৮), জসিম উদ্দিন (৫০), মনিরা বেগম (৩৮) ও ফাতেমা বেগম (৪২)। তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

শিশুর ওপর সহিংসতার অভিযোগ, প্রশাসন কি নীরব থাকবে ?

একটি বসতভিটার বিরোধের জেরে আট মাসের অবুঝ শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে আছাড় মারার অভিযোগ শুধু একটি পরিবারের ওপর নির্যাতনের ঘটনা নয়; এটি মানবিকতা, সামাজিক নিরাপত্তা ও আইনের শাসনের জন্যও গুরুতর প্রশ্ন। জমি কিংবা চলাচলের পথের বিরোধ কোনোভাবেই একজন নারী ও শিশুর ওপর সহিংসতার অজুহাত হতে পারে না।

অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে শিশুটির ওপর হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা জরুরি। একই সঙ্গে বসতভিটার উত্তরাধিকারসূত্রে প্রাপ্য অধিকার, সালিশি সিদ্ধান্ত এবং চলাচলের পথ নিয়ে সৃষ্ট বিরোধের প্রকৃত চিত্রও খতিয়ে দেখা প্রয়োজন।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাঁদের বসতভিটার ন্যায্য অধিকার ও নিরাপদ চলাচলের পথ প্রতিষ্ঠায় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

প্রশ্ন একটাই  ; একজন দরিদ্র দিনমজুরের পরিবার কি উত্তরাধিকারসূত্রে পাওয়া বসতভিটায় নিরাপদে বসবাস ও চলাচলের অধিকারটুকুও পাবে না? আর মায়ের কোলের আট মাসের শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কি রাষ্ট্রের নয় ?

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কাকরায় বসতভিটার বিরোধে পৈশাচিকতা !

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
কাকরায় বসতভিটার বিরোধে পৈশাচিকতা !
0:00 0:00
1.0x