ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমনিরহাটের কালীগঞ্জে ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ৩।

লালমনিরহাটের কালীগঞ্জে বালুভর্তি ড্রামট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বিপ্লব মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও অন্তত তিনজন আহত হয়েছেন।শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোপাল রায় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব মিয়া কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতদের মধ্যে একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫) এবং হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া (২৪) রয়েছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিপ্লব মিয়াসহ কয়েকজন যুবক ফুটবল খেলা দেখতে পাশের আদিতমারী উপজেলার নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে যান। খেলা শেষে সন্ধ্যায় একটি অটোরিকশায় করে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বিপ্লব মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় অটোরিকশায় থাকা অন্য যাত্রীরাও আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত ড্রামট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে ড্রামট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত ৩।

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x