ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ সদরে ক্লিনিকে সিজারের পর যমজের একজন নিখোঁজের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের মধ্যে একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর সন্তান কোথায় রয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর পাচ্ছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে পরিবারকে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রসূতি শান্তনা আক্তারের গর্ভাবস্থায় গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করা হয়। উভয় প্রতিবেদনে গর্ভে দুটি জীবিত ভ্রূণের উপস্থিতির কথা উল্লেখ ছিল। 

১২ অক্টোবর জয়পুরহাটের আক্কেলপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে দুটি জীবিত ভ্রূণের কথা বলা হয়। সেখানে উভয়ের হৃৎস্পন্দন প্রতি মিনিটে ১৪৭ বার উল্লেখ করা হয়। পরে ২১ অক্টোবর নওগাঁর রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনেও দুটি জীবিত ভ্রূণের কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তাদের হৃৎস্পন্দন যথাক্রমে ১৪৬ ও ১৪০ বার এবং সম্ভাব্য ওজন ২ হাজার ৩৩১ ও ২ হাজার ৪৮৬ গ্রাম উল্লেখ করা হয়।

প্রসূতির স্বামী শান্ত ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে তাঁর স্ত্রীকে নওগাঁর বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ওই চিকিৎসকের মাধ্যমেই সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর একটি কন্যাশিশুকে পরিবারের কাছে দেওয়া হলেও দ্বিতীয় সন্তান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, দ্বিতীয় সন্তানের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ গড়িমসি করে। একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দিতে তাঁদের আর্থিক প্রস্তাব দেওয়া হয়। পরে কোনো উপায় না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

প্রসূতি শান্তনা আক্তার অভিযোগ করে বলেন, চিকিৎসকের পরামর্শে ক্লিনিকে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন অনুযায়ী তিনি যমজ সন্তানের মা হওয়ার কথা জানতেন। কিন্তু অস্ত্রোপচারের পর তাঁকে কেবল একটি কন্যাশিশু দেখানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাঁর পেটের অস্ত্রোপচারের কাটা অংশ সেলাই না করে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট ফেলে রাখা হয়। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। পরবর্তীতে শারীরিকভাবে কাঁপুনি শুরু হলে বাধ্য হয়ে তাঁদের শর্ত মেনে নিতে রাজি হন। এরপর চিকিৎসকের রাগারাগি ও হুমকির মুখে তাঁর পেটের সেলাই সম্পন্ন করা হয় বলে দাবি করেন প্রসূতি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি আমার দুটি সন্তানকেই ফিরে পেতে চাই এবং এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।” 

এ বিষয়ে বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, ডা. মাহফুজা খাতুনের পরামর্শেই ওই প্রসূতি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসক নিজেই অস্ত্রোপচার করেছেন। সন্তান একটি হয়েছে, নাকি দুটি হয়েছে, তা একমাত্র চিকিৎসকই বলতে পারবেন। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ কিছু জানে না।

অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, নবজাতকের বাবা থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় যমজ নবজাতকের অপর শিশুর অবস্থান ও অস্ত্রোপচার-পরবর্তী প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ সদরে ক্লিনিকে সিজারের পর যমজের একজন নিখোঁজের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x