নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালে ধাক্কা লেগে নাসিম (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার চোকগৌরী হাট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মহাদেবপুর উপজেলার উজান গ্রামের মামুদুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে চোকগৌরী হাটে নিজের মোটরসাইকেল ধোয়ামোছা (ওয়াশ) শেষে বাড়ির উদ্দেশে রওনা হন নাসিম। বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাসিমের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।
মতামত