ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন

নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন

নড়াইলের লোহাগড়ায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগে অভিযুক্ত খাইরুল শেখ।

নড়াইলের লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে খাইরুল শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার খাইরুল শেখ তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এদিকে তার বাবা আফসার শেখ স্থানীয় বউবাজার এলাকা থেকে সাইকেলযোগে বাড়ি ফেরেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর ছেলে খাইরুলের সঙ্গে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে খাইরুল বটি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ সময় খাইরুলের স্ত্রী ও তার মা আফসার শেখকে ধরে রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তবে কী কারণে তিনি বাবাকে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযুক্ত খাইরুল পলাতক থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত আটকের চেষ্টা চলছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন
0:00 0:00
1.0x