ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লাকসামে ধর্ষণ-অপহরণ মামলার প্রধান আসামি শামীমের এক দিনের রিমান্ড

কুমিল্লার লাকসামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ, গর্ভপাত ও অপহরণের অভিযোগে দায়ের করা আলোচিত মামলার প্রধান আসামি সুফিয়ান মজুমদার শামীমকে (২২) এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত ৪ নভেম্বর আদালতের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ উল্লাহ আসামি শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে নেন।

এর আগে গত ১৮ অক্টোবর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে এসআরবি সদস্যরা শামীমকে আটক করেন। পরদিন ১৯ অক্টোবর সকালে লাকসাম থানা পুলিশ তাঁকে কুমিল্লার আদালতে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, অপহরণের পর তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন, জোরপূর্বক গর্ভপাত এবং মাদক সেবনে বাধ্য করা হয়। গত ১০ এপ্রিল প্রথমবার তাকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল পুনরায় অপহরণের শিকার হয় সে। পরে ২৩ জুন দ্বিতীয়বার তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২৪ জুন লাকসাম থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বজন ফারহানা মাহমুদা ঝর্ণা। মামলায় শামীম ছাড়াও আলামিন (২১), শাহাজাহান (৫৫) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই বিশেষ অভিযান চালিয়ে মামলার আরেক আসামি আলামিনকে গ্রেপ্তার করে পুলিশ।

লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘মামলার প্রধান আসামি শামীমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঘটনার সঠিক তথ্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’

অন্যদিকে মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণার অভিযোগ, রিমান্ডে থাকা অবস্থায় আসামি শামীম তাঁকে অশালীন ভাষায় কথা বলেছেন। এ ছাড়া থানায় আসামিকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লাকসামে ধর্ষণ-অপহরণ মামলার প্রধান আসামি শামীমের এক দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x