নওগাঁর পত্নীতলায় ২৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোছা. রিমু (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পত্নীতলা ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তাঁর বসতবাড়ির সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে গাঁজা বিক্রির সময় রিমুকে আটক করা হয়। এ সময় তাঁর ডান হাতে থাকা গোলাপি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার রিমু উপজেলার কল্যাণপুর গ্রামের এজাবুলের মেয়ে এবং আজেদুলের স্ত্রী।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত