ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাপাহার-পোরশায় পুলিশের বিশেষ অভিযান চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার ২

নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পেশাদার চোর, যার বিরুদ্ধে চুরির সাতটি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে সাপাহার জিরো পয়েন্ট সংলগ্ন লাবনী সুপার মার্কেটের সামনে শরিফুল গিফট কর্নারের সামনে একটি হোন্ডা ড্রিম ওয়ান মোটরসাইকেল রেখে জুমার নামাজ আদায় করতে যান মো. শাহীন (৩০)। নামাজ শেষে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর দেখতে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপের নেতৃত্বে ঘটনাস্থলের তথ্যপ্রযুক্তিগত তথ্য পর্যালোচনা ও ডেটা বিশ্লেষণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত রাতে সাপাহার ও পোরশা উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন মো. মাসুদ রানা (৩২)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মাসুদ রানা মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত সন্দেহে মো. শহিদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিও মোটরসাইকেল কেনাবেচার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মাসুদ রানার বাড়ি বগুড়া জেলায়। তিনি পেশাদার চোর হওয়ায় নির্দিষ্ট এলাকায় বসবাস না করে বিভিন্ন থানা এলাকায় একাধিক বিয়ে করে ভাসমানভাবে বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির সাতটি মামলা রয়েছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া মোটরসাইকেলটি মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাপাহার-পোরশায় পুলিশের বিশেষ অভিযান চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x